অবশেষে আঘাত হানল সুপার টাইফুন ফাং-ওয়াং, নিহত ২
ফিলিপাইনে আঘাত হেনেছে সুপার টাইফুন ফাং-ওয়াং। এতে অন্তত দুইজনের মৃত্যু হয়েছে। ক্ষয়ক্ষতি থেকে বাঁচতে প্রায় এক মিলিয়ন মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। রোববার (৯ নভেম্বর) ঝড়টি সবচেয়ে জনবহুল দ্বীপ লুজনের উত্তরাঞ্চল অতিক্রম করে।দেশটির আবহাওয়া দপ্তর পাগাসা জানায়, এ সময় প্রবল বর্ষণসহ ঘণ্টায় ১৮৫ কিলোমিটার বেগে বাতাস এবং ২৩০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যায়। আবহাওয়া দপ্তরের তথ্যমতে, চলতি বছরে এটি ২১তম টাইফুন, যেটি ফিলিপাইনে আঘাত হানল। দেশটির মানুষ সম্প্রতি আঘাত হানা টাইফুন কালমায়েগির ধাক্কা সামলাতে না সামলাতেই এখন নতুন সুপার টাইফুনের কবলে পড়েছে।কালমায়েগি তুফানের কারণে দেশটিতে নিহত হয় অন্তত ২২৪ জন মানুষ। তবে নতুন ঝড় ফাং-ওয়াংয়ে এখন পর্যন্ত প্রাণহানি দুইজন বলে জানা গেছে। লুজন এবং ইস্টার্ন ভিসায়াস অঞ্চলে একজন পানিতে ডুবে এবং আরেকজন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে প্রাণ হারিয়েছেন বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।ঝড়ের আগে নিরাপত্তার স্বার্থে ইসাবেলা প্রদেশের বাসিন্দাদের অনেকে আশ্রয়কেন্দ্রে অবস্থান নেন। একটি স্থানীয় স্পোর্টস এরেনায় আশ্রয় নেওয়া ক্রিস্টোফার সানচেজ বলেন,, ‘ঝড়ের শক্তি সম্পর্কে আগেই জানতে পেরে আমরা দ্রুত ঘর ছেড়েছি। আমরা সন্তান ও নাতি-নাতনিদের নিয়ে এখানে নিরাপদে থাকার চেষ্টা করছি।’
ফাং-ওয়াংয়ের প্রভাবে লুজনের অরোরা প্রদেশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে, যদিও ফোন সেবা আংশিকভাবে সচল রয়েছে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে। এছাড়া ম্যানিলার কাছাকাছি স্যাংলে বিমানবন্দর ও দক্ষিণের বিকোল বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।
ঘূর্ণিঝড়ের আঘাতে ক্ষতিগ্রস্ত ক্যাথলিক অধ্যুষিত দেশটির প্রতি সমবেদনা জানিয়েছেন পোপ লিও। তিনি নিহত, আহত ও বাস্তুচ্যুত মানুষের জন্য প্রার্থনার আহ্বান জানান। পাগাসার সর্বশেষ পূর্বাভাসে বলা হয়, ঝড়টি স্থলভাগ অতিক্রমের পর ধীরে ধীরে দুর্বল হয়ে সোমবার ফিলিপাইনের উত্তর উপকূল ছেড়ে সমুদ্রের দিকে এগিয়ে যাবে এবং বৃহস্পতিবার নাগাদ পশ্চিম তাইওয়ান উপকূলীয় সাগর এলাকায় পৌঁছাবে।
🎁 Your Special Offer is Loading...
Please wait a moment. You'll be redirected automatically after the countdown.
⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Post a Comment