নবীজি যে দো'য়া সবচেয়ে বে'শি করতেন

 নবীজি যে দো'য়া সবচেয়ে বে'শি করতেন

মহান আল্লাহ সব প্রাণী ও জীবের কথা শোনেন। যে প্রান্ত থেকেই ডাকা হয়- তিনি সাড়া দেন। যখন কেউ বিগলিত মনে একনিষ্ঠভাবে চায় তিনি তা কবুল করে নেন। এ জন্য আমাদের বেশি বেশি দোয়া করা উচিত। দোয়া মুমিনের হাতিয়ার। দোয়ার মাধ্যমে মানুষের ভাগ্য পরিবর্তন হয়।নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আদর্শ। এমন কিছু দোয়া রয়েছে যেগুলো নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি পড়তেন। নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পঠিত দোয়াগুলো উম্মতের জন্য সুমহান শিক্ষা। সে দোয়াগুলো হচ্ছে-হজরত আনাস (রা.) বলেন, নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি এ দোয়াটি পড়তেন,


 


اللَّهُمَّ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ (উচ্চারণ: আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ-দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আজাবান্নার।)অর্থ: হে অন্তর পরিবর্তনকারী! আমার অন্তরকে তোমার দ্বীনের ওপর দৃঢ় ও মজবুত রাখো।) (তিরমিজি: ৩৫২২)


 


মহান আল্লাহ মানুষের অন্তরের একমাত্র পরিবর্তনকারী। সে কারণেই নবীজি সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য এবং তার উম্মতের জন্য শিক্ষা স্বরূপ এ দোয়াটি বেশি বেশি পাঠ করতেন।


 


হজরত জুওয়াইরিয়া (রা.) বর্ণনা করেন, একদিন আল্লাহর নবী সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ফজরের সময় আমার ঘর থেকে বের হয়ে গেলেন। তখন আমি জায়নামাজে ছিলাম। তিনি চাশতের সময় আমার ঘরে ফিরে এলেন। তখনও আমি জায়নামাজে ছিলাম। তিনি আমাকে জিজ্ঞেস করলেন, ‘জুওয়াইরিয়া! আমি যাওয়ার পর থেকে এ পর্যন্ত এভাবেই ওজিফা আদায়ে ছিলে? আমি বললাম, হ্যাঁ।


 


তিনি আমাকে বললেন, আমি তোমার পরে চারটি বাক্য তিনবার বলেছি। যদি এগুলোকে ওজন করা হয় তবে তোমার কৃত সমস্ত ওজিফার চেয়ে এগুলোই বেশি ভারী হবে। আর তা হলো-


 


سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ عَدَدَ خَلْقِهِ وَرِضَا نَفْسِهِ وَزِنَةَ عَرْشِهِ وَمِدَادَ كَلِمَاتِهِ (উচ্চারণ: সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিজা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। )অর্থ: আমি আল্লাহ তায়ালার প্রশংসাসমেত পবিত্রতা ঘোষণা করছি। তার সৃষ্টিকুলের সংখ্যার পরিমাণ, তিনি সন্তুষ্ট হওয়া পরিমাণ, তার আরশের ওজন সমপরিমাণ, তার কথা লিপিবদ্ধ করার হজরত আয়েশা (রা.) বর্ণনা করেছেন, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মৃত্যুর আগে এই দোয়াটি বেশি বেশি পড়তেন,


 


سبحان الله وبحمده، أستغفر الله وأتوب إليه (উচ্চারণ: সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি; আস্তাগফিরুল্লাহ; ওয়া আতুবু ইলাইহি।)


 




অর্থ: আল্লাহর প্রশংসাসহ তার পবিত্রতা ঘোষণা করছি। আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি আর তার কাছে তাওবাহ করছি। (মুসলিম)কালি পরিমাণ। (মুসলিম: ৭০৮৮)

Countdown Timer

Post a Comment

Previous Post Next Post