স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে ১৪৩ জনের চাকরির সুযোগ
স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন নেত্রকোনা সিভিল সার্জনের কার্যালয় ও এর আওতাধীন বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে জনবল নিয়োগ দেওয়া হচ্ছে। সম্প্রতি প্রকাশিত পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী ছয়টি ভিন্ন ক্যাটাগরিতে মোট ১৪৩ জনকে ১৪ থেকে ১৯তম গ্রেডে স্থায়ী ও অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হবে। শুধুমাত্র নেত্রকোনার স্থায়ী বাসিন্দারাই এ নিয়োগে আবেদন করতে পারবেন।।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন নেত্রকোনা সিভিল সার্জনের কার্যালয় ও এর আওতাধীন বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে জনবল নিয়োগ দেওয়া হচ্ছে। সম্প্রতি প্রকাশিত পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী ছয়টি ভিন্ন ক্যাটাগরিতে মোট ১৪৩ জনকে ১৪ থেকে ১৯তম গ্রেডে স্থায়ী ও অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হবে। শুধুমাত্র নেত্রকোনার স্থায়ী বাসিন্দারাই এ নিয়োগে আবেদন করতে পারবেন।
সর্বশেষ খবর পেতে ঢাকাপ্রকাশ এর গুগল নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ।
বিজ্ঞপ্তি অনুযায়ী—
১. পরিসংখ্যানবিদ (৮টি পদ): স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান, গণিত অথবা অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার পরিচালনায় দক্ষতা প্রয়োজন। বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)।
২. স্টোরকিপার (৭টি পদ): এইচএসসি বা সমমান পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)।
৩. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (১৪টি পদ): এইচএসসি বা সমমান পাসসহ কম্পিউটার ব্যবহারে দক্ষ হতে হবে। ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিংয়ে দক্ষতা থাকতে হবে। বাংলায় ও ইংরেজিতে প্রতি মিনিটে অন্তত ২০ শব্দ টাইপ করার গতি থাকতে হবে। বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)।
৪. স্বাস্থ্য সহকারী (১০৮টি পদ): এইচএসসি বা সমমান পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)।
৫. গাড়িচালক (৪টি পদ): জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পাস এবং বৈধ হালকা গাড়ির ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)।
৬. ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট (২টি পদ): এসএসসি বা সমমান পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। বেতন: ৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড-১৯)।
বয়সসীমা
২০২৫ সালের ৯ সেপ্টেম্বর তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
আবেদন প্রক্রিয়া
প্রার্থীদের নির্ধারিত ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে বিজ্ঞপ্তিতে দেওয়া লিংকে। কোনো সমস্যায় পড়লে টেলিটক নম্বর থেকে ১২১-এ কল করা যাবে অথবা alljobs.query@teletalk.com.bd এবং netrokona@cs.dghs.gov.bd ঠিকানায় ই-মেইল করতে হবে। এছাড়া টেলিটকের জব পোর্টালের ফেসবুক পেজেও যোগাযোগ করা যাবে। তবে ই-মেইল বা মেসেজ পাঠানোর সময় অবশ্যই প্রতিষ্ঠানের নাম, পদের নাম, ইউজার আইডি এবং যোগাযোগের নম্বর উল্লেখ করতে হবে।
আবেদন ফি
অনলাইনে আবেদন ফরম পূরণের পর সর্বোচ্চ ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি জমা দিতে হবে।
১ থেকে ৫ নম্বর পদের জন্য: ২০০ টাকা + টেলিটক সার্ভিস চার্জ ২৩ টাকা = মোট ২২৩ টাকা।
৬ নম্বর পদের জন্য: ১০০ টাকা + টেলিটক সার্ভিস চার্জ ১২ টাকা = মোট ১১২ টাকা।
ফি টেলিটক প্রিপেইড মোবাইল থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।
আবেদনের শেষ সময়
আগামী ২৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।
যারা সরকারি চাকরিতে যোগ দিতে আগ্রহী, তাদের জন্য এটি একটি বড় সুযোগ। বিশেষ করে নেত্রকোনার তরুণ প্রজন্মের জন্য এ নিয়োগ বিজ্ঞপ্তি কর্মসংস্থানের নতুন দ্বার উন্মোচন করবে।

Post a Comment