নতুন আইফোনের টাকা জোগাড়ে চা'ঞ্চ'ল্য'ক'র ভি'ডিও ছা'ড়লেন ত'রুণী

 নতুন আইফোনের টাকা জোগাড়ে চা'ঞ্চ'ল্য'ক'র ভি'ডিও ছা'ড়লেন ত'রুণী


নতুন আইফোন ১৭ কেনার টাকা জোগাড় করতে সামাজিক যোগাযোগমাধ্যমে চাঞ্চল্যকর এক ভিডিও প্রকাশ করেছেন ‘বিউটি কুইন’ মাহি সিং নামে ভারতের এক তরুণী ইনফ্লুয়েন্সার। প্রকাশ পেতেই অল্প সময়ের মধ্যে ভাইরাল হয়ে গেছে মাহির সেই ভিডিওটি।  


জানা যায়, উত্তর প্রদেশের লক্ষীপুরের বাসিন্দা মাহি সিং। আগামী ২১ অক্টোবর নিজের জন্মদিন উপলক্ষে বাবার কাছে আইফোন ১৭ প্রো ম্যাক্স উপহার চেয়েছিলেন তিনি। কিন্তু, ভারতের বাজারে আইফোনের সর্বশেষ সংস্করণটির দাম প্রায় ১ লাখ ৪৯ হাজার রুপি। এত টাকা মাহিকে দিতে রাজি হননি তার বাবা। তাই তিনি নিজের শখ পূরণে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও প্রকাশ করেছেন তিনি।


নিজেকে ‘বিউটি কুইন’ দাবি করা মাহি বলেন, তিন মাস আগেই তার বাবা তাকে আইফোন ১৬ কিনে দিয়েছিলেন। কিন্তু নতুন মডেলের ফোনটি জন্মদিনে (২১ অক্টোবর) উপহার চাওয়ায় বাবা রাজি হননি। তাই তিনি অনুসারীদের প্রতি অনুরোধ জানান, ‘আপনারা যদি একজন ১-২ রুপি করে দেন, তাহলেই আমি এই ফোন কিনতে পারবো। আমার স্বপ্ন পূরণ হবে।’


ভিডিওটি সামনে আসতেই ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেক ব্যবহারকারী সমালোচনা করে লিখেছেন, এভাবে হলে আগামীতে হয়তো বিলাসবহুল অ্যাপার্টমেন্টের জন্যও দান-খয়রাত করবে মেয়েটা।


আবার কেউ কেউ বলছেন, ইউটিউবে সুপারচ্যাট আর ক্রাউডফান্ডিংয়ে ধনী ইনফ্লুয়েন্সাররা টাকা তুললে কেউ কিছু বলে না। কিন্তু গরিব কেউ চাইলে সবার সমস্যা হয়।


সামাজিক মাধ্যমে এই ঘটনা নিয়ে দ্বিমত দেখা দিলেও ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়েছে। নেটিজেনদের অনেকেই অভিনব এ পন্থাকে আধুনিক ‘ক্রাউডফান্ডিং ট্রেন্ড’ বলে আখ্যা দিয়েছেন।



Countdown Timer

Post a Comment

Previous Post Next Post